শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে জোড়া খুনের আসামী গ্রেফতার
/ ৯০ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ৬:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভাল্লুককান্দী গ্রামে সাত মাসের অন্তসত্তা ও তার চার বছরের শিশু মেয়েকে জবাই ও কুপিয়ে হত্যার আসামী রাইজুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্বামীর বন্ধু রাইজুদ্দিন নগদ টাকার লোভে এই খুন করে এবং খুন করে আট লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত রাইজুদ্দিন নিহতের স্বামী আল আমীনের ঘনিষ্ট বন্ধু ছিল। আল আমীন বিকাশের ব্যবসা করতো। সেই কারণে তার বাসায় নগদ টাকা রাখতো। আর রাইজুদ্দিন তা টের পেয়ে সেই টাকা নেয়ার জন্যই খুন করে। সে ঘটনার দিন রাত্রি সাড়ে ৮টার দিকে আল আমীনের বাসায় গিয়ে প্রথমে অন্তসত্তা লাকী বেগমকে ছুরিকাঘাত করে। পরে এই ঘটনা তার মেয়ে আলিফা দেখলে তাকেও সে জবাই করে হত্যা করে। পরে সে ঘরের ভিতর থেকে নগদ আট লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ির মুরগির খোয়াড় থেকে পুরো টাকা ও হত্যাকান্ডে ব্যবহৃত ছোঁড়া এবং তার রক্তমাখা লুঙ্গি-শার্ট উদ্ধার করে। গ্রেফতারকৃত রাইজুদ্দিন পুলিশের নিকট হত্যার কথা স্বীকার করেছে এবং তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত পরশুরাতে টাঙ্গাইলের ভাল্লুককান্দী গ্রামে সাত মাসের অন্তসত্তা লাকী ও তার চার বছরের শিশু মেয়েকে জবাই ও কুপিয়ে হত্যা করা হয়। পরে গতকাল নিহতের পিতা হাসমত আলী বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

One response to “টাঙ্গাইলে জোড়া খুনের আসামী গ্রেফতার”

  1. […] প্রতিবেদক: টাঙ্গাইলে কা‌লিহাতীতে গাড়ির চাপায় অজ্ঞাত […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page