শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান
/ ৩৬ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ৯:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী কলেজ শাখার উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত জিপিএ-৫ এবং গোল্ডেন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৪অক্টোবর) দুপুরে কালিহাতী কলেজ হলরুমে কালিহাতী কলেজের ১ম ও ২য় বর্ষের ৪৪ জন জিপিএ-৫ এবং গোল্ডেন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এককালীন ৫ হাজার টাকা, এক সেট বই এবং বিনামূল্যে কালিহাতী কলেজে দুই বছর লেখা-পড়া করার সুযোগ পাবে। অন্যদিকে গোল্ডেন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এক সেট বই এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে প্রতি মাসে ৩ হাজার টাকা করে নগদ বৃত্তি পাবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী কলেজ শাখার আহবায়ক প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য বেগম রাবেয়া সিরাজ এবং কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, কালিহাতী কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত এস এস সি পরীক্ষাতে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ এবং গোল্ডেন এ+ পেয়ে কালিহাতী কলেজে ভর্তি হয়েছে তারা এই বৃত্তির জন্য বিবেচিত হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page