শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক
/ ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ৬:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ( ১৬ অক্টোবর ) গভীর রাত আনুমানিক ১.৩০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বেলটিয়াবাড়ী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,আউলটিয়া গ্রামের প্রদীপ রাজবংশীর ছেলে দুর্জয় রাজবংশী (২৭), নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের পানু বাদ্যকারের ছেলে সুমন দাস (৩২), ময়মনসিংহ জেলার নরকোনা গ্রামের মৃত বিল্লাল হোসেনর ছেলে মোহাম্মদ আলী (৫৫) ও গাইবান্ধা জেলার উত্তর ধর্মপুর গ্রামের আনছার আলী প্রধানের ছেলে হাসানুর প্রধান (২৭)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও নম্বরবিহীন একটি ট্রাক উদ্ধার করা হয়।


টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিতি কুমার রায় (বিপিএম) ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।

ওসি মোশারফ হোসেন জানান, গভীর রাতে বেলটিয়াবাড়ী মোড় এলাকায় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page