টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ পুলিশি বাধায় পন্ড
নিজস্ব প্রতিবেদক : ভোলার বোরহান উদ্দীন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গন থেকে ২৩ অক্টোবর বুধবার সকালে জেলা বিএনপি’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।

পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্মসম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল প্রমূখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


