শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষনা
/ ৪২ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন


ঘাটাইল প্রতিনিধি:
মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে ঘাটাইলে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা সমর্থিত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রোববার বিকেলে পৌনে ৫টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা ট্রাক মালিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। গত ১৪ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ’টাঙ্গাইলে আবার আমানুর আতঙ্ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

বক্তরা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামীলীগের জনপ্রিয় নেতাদের বিতর্কিত করে ঘায়েল করার অপচেষ্টা বলে দাবি করেন তারা। মানববন্ধে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত সকল নেতাকর্মীদের প্রথম আলো পত্রিকা বর্জন করতে বলেন। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিমূলরক সংবাদ প্রকাশ করায় প্রথম আলো পত্রিকার প্রতিবেদকের শাস্তি দাবি করেন। মানববন্ধনে ও সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আনেহল ইউপি চেয়ারম্যান তালুকদার মো: শাহজাহান, আওয়ামীলীগ নেতা মো: মন্জু ,ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা সুমন খান বাবু প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page