শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
/ ৭০ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২০অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইবরাহীম খা সরকারি কলেজ অডিটোরিয়ামে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবরাহীম খা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, ইবরাহীম খা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও ষ্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ মনোয়ারুল ইসলাম মনো, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান তরফদার বাবু প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার এটিএম মোস্তফা হাসান নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। ইবরাহীম খা সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন মোল্লা কে চেয়ারম্যান, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানমকে ভাইস চেয়ারম্যান, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান তরফদার বাবুকে সেক্রেটারি,শুশুয়া সরকারি প্রা: বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান খান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আকরাম হোসেন ও সিহাব উদ্দিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর বসাককে ডিরেক্টর ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page