শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে দুই এসএসসি পরীক্ষার্থী আটক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
/ ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ৭:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার হল থেকে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে সরবরাহ করায় দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার ( ১২ ফেব্রুয়ারী) ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

এছাড়া দায়িত্বে অবহেলায় ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  কেন্দ্র সচিব মোহাম্মদ মহী উদ্দিন রাতে ঐ ২ জন শিক্ষার্থীদের নামে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলো, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী তামজিদ আল ইসলাম তনয় ও ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সুজয় সরকার। অব্যাহতিপ্রাপ্ত দুই শিক্ষক হলেন, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম ও তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারি।

কেন্দ্র সচিব মোহাম্মদ মহী উদ্দিন বলেন, ওই দুই শিক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি মোবাইল ফোনে তুলে বাইরে সরবরাহ করে। তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘দুই এসএসসি পরীক্ষার্থীকে ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা আইনের মামলায় আটক করা হয়েছে। তাদেরকে দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে রিমান্ড চাওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page