শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
রমজানের শুরুতেই ভূঞাপুরে বিদ্যুৎ বিপর্যয়
/ ৫৫ Time View
Update : রবিবার, ২০ মে, ২০১৮, ৮:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানে সরকার ঘোষিত সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও রমজান মাসের শুরুতেই ১ম রোযার দিন শুক্রবার ইফতারির আগেই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়র মুখে পরে টাঙ্গাইলের ভূঞাপুরবাসী।ভূঞাপুুরে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে কল কারখানা,ফার্ম খামারি, দোকানি ও আবাসিক গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে। ভূঞাপুুরে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে সাধারন গ্রাহকরা দোকানের সামনে এবং চায়ের স্টলে বসে নানা সমালোচনার ঝড় তোলা ছাড়া যেন তাদের করার কিছু নেই।
এব্যাপারে ভূঞাপুর বিদ্যুৎ সরবরাহের নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলীল এই প্রতিবেদককে জানান, ৩৩ কেভি বিদ্যুৎ নতুন লাইনে এলেঙ্গা নামক স্থানে বিদ্যুৎ লাইনের একটি পিন ফেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরের দিন শনিবার সকাল থেকে বিদ্যুৎ বন্ধ থাকার কারণ হিসেবে জানান, টাঙ্গাইল থেকে ভূঞাপুর বিদ্যুৎ সরবরাহের জন্য পুরাতন যে তার ব্যবহার হয়ে আসছে তা সর্বোচ্চ ১৫ মেঘা ওয়াট ক্ষমতা সম্পর্ণ, এটি পরিবর্তন করে ৩৫ মেঘা ওয়াট ক্ষমতা সম্পর্ণ তার ১৮ কিলোমিটার পর্যন্ত লাগানো হচ্ছে। এসব কারণে প্রায় প্রতিদিন সকাল থেকে অন্তত ১২টা পর্যন্ত, কোনো কোনো দিন বিকেল ৫টা পর্যন্ত ভূঞাপুর নির্বাহী প্রকৌশলীর আওতাধীন সকল প্রকার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। কতদিন পর্যন্ত এই পুরাতন লাইন সরিয়ে নতুন লাইন লাগানো শেষ হবে এ ব্যাপারে সঠিক কোনো দিন তারিখ বলতে পারেনি বিদ্যুৎ এর এই কর্মকর্তা ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page