ঘাটাইলে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের তারে জড়িয়ে তারিফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১.০০টার দিকে উপজেলার সাটশালা গ্রামে এই ঘটনা ঘটে। তারিফ উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের সাটশালা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার (১০ মে) রাতে ঝড় হওয়ায় তারিফের ঘরের বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। সোমবার সকালে ঘরে বিদ্যুৎ না থাকায় নিজেই মই দিয়ে উপরে উঠে কাজ করার সময় ঝড়ে ছিঁড়ে থাকা মেইন তারের স্পর্শ লাগার সাথে সাথেই তারিফের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


