শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ইয়াবা নষ্ট করায় শিশুকে পেটাল মাদক ব্যবসায়ী
/ ৭৩ Time View
Update : রবিবার, ১০ জুন, ২০১৮, ১০:২১ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়াবা ট্যাবলেট নষ্ট করায় ৫ বছরের শিশুকে নির্মমভাবে নির্যাতন ও মারধর করেছে ইয়াবা ব্যবসায়ী শিথিল তালুকদার। ৯ জুন শনিবার দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিত শিশু নাঈম (৫) মাইজবাড়ি গ্রামের ওয়াসিমের ছেলে । ইয়াবা ব্যবসায়ী শিথিল তালুকদার একই গ্রামের ময়নালের ছেলে ।
স্থানীয়রা জানান, উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের ওয়াসিমের ৫ বছরের শিশুটি শনিবার দুপুরে মাইজবাড়ি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন স্থানে খেলতে যায়। এসময় ওই শিশুটি একটি পরিত্যক্ত সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে হাতে নেয়। এসময় শিশুটি সিগারেটের প্যাকেটটি খেলনা ভিতরে থাকা ইয়াবার ট্যাবলেট নষ্ট করে প্যাকেট ছেড়ে ফেলে।
এসময় একই গ্রামের মৃত মাখন তালুকদারের ছেলে ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ী ইয়াবা নষ্ট হওয়ায় শিশুটিকে নির্মম নির্যাতন ও মারধর করে। এসময় সজোরে শিশুটিকে লাঠি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শিশুটির দাদী ও স্থানীয় ইউপি সদস্য এসএম রাসেল কাদের তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। শিশু নাঈমের দাদী রোমেছা বেগম জানান, ছোট শিশু। প্যাকেটে কি আছে না আছে সেটা কিভাবে বুঝবে বাচ্চাটি। খেলার সময় প্যাকেট ছিঁড়ে ফেলেছে। প্যাকেটের ভিতর নাকি ইয়াবা বড়ি ছিল। তাতেই নাতিকে ধরে মারধর ও নির্যাতন করেছে। অনেক ভয় পেয়েছে শিশুটি।
নাম প্রকাশে অনিচ্ছুক মাইজবাড়ি গ্রামের অনেকেই জানান, শিথিল তালুকদাররা এলাকার প্রভাবশালী ব্যক্তি। শিথিল তালুকদার সেনাবাহিনীতে চাকুরী করতো। শুনেছি বছরখানেক আগে তাকে সেনাবাহিনী থেকে মাদকসেবনের দায়ে চাকুরিচ্যুত করা হয়। এখন সে মাদক ইয়াবা সেবন ও ব্যবসা করছে।
ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিবা সুলতানা জানান, মারধর করার কারনে ভয়ে শিশুটি আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। তাকে শিশু ওয়ার্ডে ৩ নং বেডের ভর্তি করা হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page