শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ধান শুকানোকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
/ ২৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২০, ৮:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলের আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ভাতিজা নিহত হয়েছে।

শুক্রবার (২৯ মে ) দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা সোহাগ মিয়ার (২১) মৃত্যু হয়। সে ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। সোহাগ লেখাপড়ার পাশাপাশি গার্মেন্টেসে চাকরি করতো।

আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার শাহজাহান বলেন, উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার আজমত আলী ও আকসের আলীর সাথে ভাতিজা সোহাগ মিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিসহ লাঠির সংঘর্ষ হয়।

এ ঘটনায় ভাতিজা সোহাগের মাথায় লাঠির আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page