আ: রশিদ তালুকদার: টাঙ্গাইল বিআরটিএ অফিসে র্যাব অভিযান চালিয়ে ২ দালালকে করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুন) দুপুরে পরিচালিত অভিযানে ২ দালালকে আটক করে র্যাব ১২। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বিআরটিএ অফিসে র্যাব অভিযান চালায়। টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩, কোম্পানী কমান্ডার, মেজর আবু নাঈম মোঃ তালাত এবং ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআরটিএ অফিসের সক্রিয় দালাল চক্রের সদস্য কচুয়াডাংগা গ্রামের মৃত শামছুল হকের ছেলে মনিরুল ইসলামকে (৬০) ও ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মৃত-ওসমান গণির ছেলে আব্দুল আউয়ালকে (৪৯) আটক করে।
পরে তাদের দু’জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
র্যাবের এ ধরনের খুন, ধর্ষণ, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, ডাকাতি এবং অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং অভিযানসহ মোবাইল কোর্ট চলমান থাকবে এবং ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার করা হবে।


