শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইল গ্রামীণ কাঁচা রাস্তার বেহাল দশা দুর্ভোগে পড়েছে এলাকাবাসী
/ ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ১২:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর-বাঘাড়া বাজার-সাগরদীঘি গ্রামীণ কাঁচা সড়কটি বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে বেহাল হয়ে পড়েছে । দুর্ভোগে পড়েছে প্রায় ৭/৮টি গ্রামের সাধারণ মানুষ। জনদুর্ভোগ কমাতে গুরত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি এলাকাবাসীর।

জানা যায়, উপজেলার লক্ষিন্দর-বাঘাড়া বাজার-সাগরদীঘি রাস্তার দৈর্ঘ্য ৬ কিলোমিটার। সাগরদিঘী বাজার থেকে বেইলা গ্রাম পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে। বাকি সম্পূর্ণ রাস্তাই কাঁচা। রাস্তাটি দিয়ে প্রতিদিন বাঘাড়া, মনতলা ও কাইকারচালাসহ আশেপাশের ৭/৮টি গ্রামের শতশত মানুষ যাতায়াত করে। শনিবার ও মঙ্গলবার সাগরদিঘী হাটের দিন মানুষের চলাচল আরো বেড়ে যায়। 

জনগুরুত্বপূর্ণ রাস্তাসংলগ্ন মনতলা ও বাঘাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রাস্তাসংলগ্ন গ্রামের শিক্ষার্থীরা এ রাস্তার কাদামাটি মাড়িয়ে সাগরদিঘী উচ্চ বিদ্যালয়, সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয় ও সাগরদিঘী কলেজের লেখাপড়া করে। 

লক্ষিন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বলেন, বিকল্প কোনো রাস্তা না থাকায় এ অঞ্চলের জনগণের এই রাস্তা হয়েই উপজেলা সদর ও জেলা সদরে যাতায়াত করতে হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে ভ্যানরিকশা, অটোরিকশা, টেম্পো, মিনি ট্রাকসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তাটি পাকাকরণ জরুরি।

বাঘাড়া এলাকার রঞ্জিত জানান, রাস্তার বেহালের কারণে এলাকার উৎপাদিত সবজি সময়মতো বাজারে নিতে পারছে না। ফলে কৃষকরা উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। অনেক কৃষকের ফসল জমিতেই নষ্ট হচ্ছে। 

লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান একাব্বর হোসেন বলেন, রাস্তাটির এক কিলোমিটার পাকাকরণ হয়েছে। বাকি রাস্তা পাকাবরণের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page