ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ১০ নং রসুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সরাবাড়ী চৌরাস্তা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করার প্রতিবাদে যড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট) বিকেল ৫টায় সারাবাড়ী চৌরাস্তায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.শহিদুল ইসলাম শহিদ,সহ সভাপতি ও ইউপি মেম্বার মো.নুরুল ইসলাম,বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মো.রাসেল রানা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.নজরুল ইসলাম, মো.ইমরান হোসেন প্রমুখসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা কারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।


