ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদকঃ ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সঞ্জিত কুমার রায় বিপিএম , পুলিশ সুপার, টাঙ্গাইল এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় এর সভা কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম। টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের কার্যালয় এর সভা কক্ষে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


