শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে মুক্তিযোদ্ধা হাসেম আলী ও আব্দুল খালেকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
/ ৩২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর শহীদ মুক্তিযোদ্ধা হাসেম আলী খান এবং বীর শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনু্িষ্ঠত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খানের পুত্র ও দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সুজাত আলী খান, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ১ং দেউলাবাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমির হামজা, ছাত্রলীগ নেতা পৃথী আকন্দ প্রমুখ।আলোচনা সভা শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামজিবনপুর জামে মসজিদের ইমাম হাফেজ হাফিজুর রহমান।উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর হামিদপুর ব্রিজের ওপর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে শহীদ হন হাসেম আলী খান এবং আব্দুল খালেক খান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page