শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের সাংবাদিক মুক্তার হাসানকে বাঁচাতে এগিয়ে আসুন
/ ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ৩:২৬ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক:টাঙ্গাইলের একটি স্থানীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত তরুণ সাংবাদিক মুক্তার হাসান জটিল রোগে (লো ব্যাক পেইন) ভুগছেন। শরীরের মধ্যাংশ কর্মক্ষম হয়ে পড়ায় তিনি নিজে চলাফেরা করতে পারছেন না। কৃত্তিমভাবে মল-মূত্র ত্যাগ করতে হচ্ছে। তিনি জন্ম থেকেই বাম হাতের কব্জি বিহীন একজন শারিরীক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন।

মুক্তার হাসান

শারীরিক ত্রুটির চোখ রাঙানি উপেক্ষা করে আত্মসম্মান নিয়েই বেড়ে উঠেছেন। বেছে নিয়েছেন সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিক হিসেবে মেধার স্বাক্ষর রেখে দেশ ও সমাজ গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। ইতোমধ্যে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবন্ধী হলেও ছয় সদস্যের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অর্থাভাবে তিনি ব্যায়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন। ইতিমধ্যে ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারে টানাপোড়েন চলছে। মুক্তার হাসান বলেন, আমি বাঁচতে চাই। আমি ছাড়া পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। আমি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাকে বাঁচান। প্রতিশ্রæতিশীল সাংবাদিক মুক্তার হাসানের সুচিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। মহান আল্লাহর ইচ্ছায় স্ব-হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় একজন উদীয়মান সাংবাদিক আবারও সুস্থ্য জীবন ফিরে পেতে পারেন। সাংবাদিক মুক্তার হাসানকে সাহায্যের জন্য বিকাশ (পার্সোনাল) নম্বর- ০১৭২৪১৯১৯৪৭।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page