নিজস্ব প্রতিবেদক: বিএনপির
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রধানমন্ত্রী প্রথমে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ পরে একাধিক কর্মসূচিতে যোগ দেন এবং দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্য যা মিশে আছে কৃষক ভাই বোনদের সাথে। এ লক্ষ্যেই কৃষক কার্ড উদ্বোধনের জন্য দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালী মোছার আগেই বাস্তবায়ন করছে সরকার।’
তিনি বলেন, ‘আজকের এই প্রি পাইলটি প্রজেক্টের মাধ্যমে ২২ হাজার কৃষক এই কার্ড পাচ্ছেন। কৃষকরা নতুন করে হিসেবের খাতা খুলেলন,আর সেখান থেকেই পয়লা বৈশাখের অনুষ্ঠান। পয়লা বৈশাখ কৃষকদের সঙ্গে জড়িত বলেই কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলাম।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহম্মদ আজম খান,বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালা উদ্দিন টুকুসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


