শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে নারীকে গাছে বেধে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
/ ৩৭ Time View
Update : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ১০:৩৯ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি,টাঙ্গাইলের ঘাটাইলে আদিবাসী নারীকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারী)দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহা সড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয। বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রুপচান বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ঝন্টু গোস্বামী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং,বাংলাদেশ ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক ফাতেমা রহমান বিথী,ফুলবাড়িয়া থানার আদিবাসী নেতা অখিল বর্মন, ভিকটিমের প্রতিনিধি মহানন্দ বর্মন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন নেতা রতন কুমার রায়, বাংলাদেশ কোচ আদিবাসী মধুপুর শাখার নেতা দেবেন্দ্র নাথ বর্মন, গাজীপুর জেলা আদিবাসী নেতা স্বপন কুমার দত্ত, আদিবাসী সমিতির সাধারন সম্পাদক অনিক মৃধা, বাংলাদেশ কোচ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহসভাপতি চন্দন কোচ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাগরদীঘি ইউনিয়নের সভাপতি অনিল বর্মন সাধারণ সম্পাদক স্বপন বর্মন প্রমুখ। মানববন্ধন শেষে অভিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ, চুরির অপবাদে সন্ধ্যা রানী (৩৫) নামে বর্মন স¤প্রদায়ের এক আদিবাসী নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। ভিকটিম সন্ধ্যা রানীর ছেলে পলাশ (৮) ঘটনার ১৫ দিন আগে মালির চালা গ্রামের মনিরুল ইসলাম ভূইয়ার বাড়ি থেকে ঘুড়ি বানানোর জন্য পত্রিকা নিয়ে আসে। হঠাৎ মনিরুলের বাড়ি থেকে স্বর্ণ ও টাকা-পয়সাসহ মূল্যবান কাগজপত্র চুরি যায়। চুরি সন্দেহে ৩ জানুয়ারি পলাশকে তারা ধরে নিয়ে মারধর করেন এবং মালামাল চুরি করে তার মায়ের কাছে জমা দিয়েছে এ ধরণের কথা বলতে চাপ দেয়। ভয়ে পলাশ স্বীকার করে। পরে শনিবার মামলার আসামিরা সন্ধ্যা রানীর বাড়িতে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে ধরে এনে করিম ভূইয়ার বাগানে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page