ভূঞাপুরে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠের আসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ মার্চ) সকালে উপজেলা ইউ আর সি সেন্টারে ভূঞাপুরে কাজী নজরুল ইসলাম একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মাহমুদ কামাল, কাজী নজরুল ইসলাম একাডেমির সভাপতি কবি লিমা রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শংকর দাশ, জলসার সভাপতি উপাদক্ষ গোলাম রব্বানী রতন, মুক্তিযোদ্ধের গবেষক অধ্যাপক শফি উদ্দিন তালুকদার, ইউ আর সি ইনস্ট্রাকটর রাজিয়া সুলতানা, সাংবাদিক আখতার হোসেন খান, লোকসাহিত্য গবেষক মামুন তরফদার প্রমুখ। বক্তারা নজরুলের জীবন ও কর্মের উপর আলোকপাতসহ উপস্থিত অতিথিবৃন্দ স্বরচিত কবিতা পাঠ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


