নিজস্ব প্রতিবেদক:মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব বনাম গোপালপুর ও ভূঞাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মার্চ) গোপালপুর সরকারি কলেজ মাঠেআয়োজিত খেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, জেলা বাস কোচ ও মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, গোপালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত প্রমুখ।


