মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে চরাঞ্চলে বন্যার অবনতি যমুনার পানি বৃদ্বি তলিয়ে গেছে ফসলি জমি স্কুলে যেতে পারছেনা কমলমতি শিশুরা
/ ৮৫ Time View
Update : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৮ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে চরাঞ্চলে বন্যার অবনতি হয়েছে। যমুনার পানি বৃদ্বি পাওয়ায় তলিয়ে গেছে ফসলি জমি ।রোপা আমন,কাতি কালাই, ধানের চারাসহ বিভিন্ন সবজি তলিয়ে গেছে। নতুন করে যমুনায় বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।স্কুলে যেতে পারছেনা কমলমতি শিশুরা।
সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুড়ে দেখা যায়, ভূঞাপুর উপজেলার অর্জুনা, বরুয়া, কুঠিবয়ড়া, জাগৎপুরা, তারাই, বলরামপুরসহ বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। যমুনার পাড়ের চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকাবাসী জানিয়েছে, যমুনার পানি বাড়ার কারনে বসতি ভিটা, স্কুল মাদ্রাসা, মসজিদ, রাস্তা-ঘাট নদীর গর্ভের চলে গিয়েছে।এছাড়া বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।বন্যার পানি আসার সাথে সাথে সাপের উপদ্রপ বেড়ে গেছে। অন্যদিকে নৌকার মাধ্যমে এক বাড়ি হতে আরেকবাড়ী যাতায়াত করতে হচ্ছে ভানবাসি মানুষের।এজন্য যমুনার পাড়ে স্থায়ী বেড়িবাধের দাবি জানিয়েছে এলাকাবাসী। বসতি ভিটা নদীর গর্ভে যাওয়ার কারনে অনেকেই রাস্তার পাড়ে আবার অনেকেই অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছে। অযতœ আর অবহেলায় রয়েছে গৃহপালিত গবাদি-পশু। আবার অনেকেই নৌকার মধ্যে রাত্রি যাপন করছে। অন্যদিকে যমুনা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বিভিন্ন এলাকায় তাৎক্ষনিক ভাবে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। এ বিষয়ে ভূঞাপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট বলেন, ‘‘কয়েকদিন যাবত উপজেলার কুঠিবয়ড়া,অর্জুনা, বরুয়া, জগৎপুরা, তারাই, বলরামপুরসহ বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের বিষয়টি গত জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থাপন করার পর পানি উন্নয়ন বোর্ডের পক্ষে থেকে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। যা ভাঙ্গন রোধে কাজ করবে।” এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান বলেন, যমুনার পানি কয়েকদিনে অনেকটাই বৃদ্বি পেয়েছে তবে পানির গতি কম থাকায় আশা করছি পানি আর বৃদ্ধি পাবে না।তাছাড়া জেলার বিভিন্ন স্থানে ভাঙ্গনরোধে তাৎক্ষনিকভাবে জিও ব্যাগ ফেলানোর হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page