ঘাটাইলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
আ: রশিদ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল পূর্বপাড়া গ্রামে রোববার (৪ এপ্রিল) সকালে বিদ্যুতের তারে জড়িয়ে খসরু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত খসরু মিয়া (২০) ওই এলাকার রোস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, খসরু মিয়া পাাশের বিল থেকে বিদ্যুতের লাইন টানিয়ে পানি আনছিলেন। রোববার সকালে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন খসরু মিয়াকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


