মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুর অলোয়া ইউপি’র উপনির্বাচন সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রহিজের মতবিনিময়
/ ৭৩ Time View
Update : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০০ অপরাহ্ন


আ.রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃত মর্তুজ আলীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। গত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে চশমা প্রতীকে এ ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন তিনি। অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে তাকে নৌকা প্রতীক দেয়া হবেনা। তাহলে মর্তুজ আলীকে কেমনে মনোনয়ন দেয়া হলো। মর্তুজ আলীর জন্য জন্য কি দলের আলাদা আইন? দলের জন্য শ্রম দিয়ে আমি অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওইসময় স্ট্যান্ডিং চেয়ারম্যান হয়েও গত নির্বাচনে দলীয় মনোনয়ন পাইনি। দলীয় লোকজন ও জনগনের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হই। ওই নির্বাচন কলঙ্কিত করে আমাকে ১৪৯ ভোটে পরাজিত ঘোষনা করা হয়। রবিবার বিকালে ভূঞাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অলোয়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ এসব কথা বলেন। তিনি বলেন, গত নির্বাচনে দুধ গোসলের বিষয়ে যে সমালোচনা হচ্ছে এটা ছিলো অনিচ্ছাকৃত। কষ্ট, ক্ষোভ আর দুঃখে দুধ দিয়ে গোসল করি। এ জন্য আমাকে অনেক ঘাত- প্রতিঘাত সইতে হয়েছে। জনগনের রায়ে আমি পরাজিত হলে আমার মনে কোন কষ্ট বা ক্ষোভ থাকতোনা। আমি আশা করেছিলাম দল এবার আমাকে ঠকাবেনা। তারপরও এবার আমি দলীয় মনোনয়ন পাইনি। এবারো নিরাস হলাম। তাই জনগনের ভালোবাসায় মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ভূঞাপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. রশিদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page