শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনা নদীতে নৌ –ডাকাতি,আহত ৫ হাতিয়ে নিয়েছে সাড়ে ৪ লাখ টাকা
/ ৫৫ Time View
Update : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গতকাল সোমবার বিকেল ৪ টারদিকে দুর্ধর্ষ নৌ- ডাকাতি সংঘঠিত হয়েছে।এসময় ডাকাত দল আশা এনজিও কুঠিবয়ড়া শাখার ৪ জন লোন অফিসারের কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। ডাকাতদের মারধরে আহত হয় ওই ৪ লোন অফিসার মো. নুরুল ইসলাম,মো.ফারুখ আহমেদ,আব্দুল্লাহ আল মামুন,মো. নাসির উদ্দিন ও নৌকার মাঝি কবির হোসেন । এদের মধ্যে নৌকার মাঝি গুরুতর আহত । তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশা এনজিও কুঠিবয়ড়া শাখার ম্যানেজার মো.রফিকুল ইসলাম ও ৪ লোন অফিসার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল থেকে ঋনের কিস্তির টাকা নিয়ে রুলিপাড়া চর থেকে নৌকা যোগে কুঠিবয়ড়া বাজারে আসছিল। তাদের নৌকা রাজাপুর চরের নিকট পৌছালে ছয় সদস্যের একটি ডাকাত দল অন্য একটি নৌকা নিয়ে তাদের নৌকার গতি রোধ করে। ডাকাত দল নৌকায় উঠে মারধর করে নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা,৪ টি অফিসিয়াল ট্যাব ও ৫ টি মোবাইল সেট নিয়ে চলে যায়।
নৌকায় থাকা আশা এনজিও কুঠিবয়ড়া শাখার ম্যানেজার মো.রফিকুল ইসলাম বলেন, ডাকাতদের সকলের হাতে রামদা,রড ও হাতুড়ি ছিল।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালাম মিয়া বলেন,নৌ- ডাকাতির কথা শুনেছি।তবে এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি।
উল্লেখ্য, গত শুক্রবার অর্জুনা ইউনিয়নের জোমার বয়ড়া এলাকায় যমুনা নদীতে ডাকাতি সংগঠিত হয়।ডাকাত দল গরু ব্যবসায়ীদের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page