শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর খাদ্য গুদাম থেকে অবৈধ চালসহ ট্রাক জব্দ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী আটক
/ ৩২ Time View
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৭:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি খাদ্য গুদাম থেকে গত মঙ্গলবার বিকেলে অবৈধভাবে পাচার কালে ১৪ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

আর এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা বাদী হয়ে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলাল হোসেন ও নিরাপত্তা প্রহরী মোঃ আল আমিনকে আটক করেছে।জানাযায় ভূঞাপুর সরকারি খাদ্য গুদাম থেকে পুরাতন চাল দিয়ে মজুত ঠিক রেখে দুটি ট্রাক যোগে খুলনা থেকে সদ্য আনা নতুন চাল পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার খাদ্য গুদামে অভিযান চালায়। তার আসার আগেই ৫০ কেজির ৩৬০ বস্তায় ১৮ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রাক পালিয়ে গেলেও ৫০ কেজির ২৮০ বস্তায় ১৪ মেট্রিক টন চালসহ অপর ট্রাকটি গুদামের গেটের ভেতর জব্দ করেন তিনি।

খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী মোঃ আল আমিন সাংবাদিকদের জানান, খাদ্য গুদাম কেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির ৩২ মেট্রিক টন পুরাতন চাল অবৈধভাবে ডিলারদের কাছ থেকে কিনে খাদ্য গুদামে মওজুত রাখা হয়। পুরাতন চাল দিয়ে মওজুত ঠিক রেখে সদ্য খুলনা থেকে আসা নতুন চাল থেকে দুটি ট্রাকে ৩২ মেট্রিক টন চাল ভরা হয়। ১৮ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রাক চলে যায়। জব্দকৃত ট্রাকটিতে ১৪ মেট্রিক টন চাল রয়েছে।আর এসব খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে হয়েছে।

ভূঞাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, ট্রাকের ১৪ মেট্রিক টন চাল খাদ্য বান্ধব কর্মসূচির। আর এ চাল গাবসারা ইউনিয়নের ডিলার নজরুল,ফরহাদ ও দিলীপের চাল।তবে তিনি কোন ডিও দেখাতে পারেননি। ১৮ মেট্রিক টন চাল নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকের ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা বলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে সরকারি চাল আতœসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা হিসেবে দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহান বলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় অভিযোগ দায়ের করেছে।পুলিশ জব্দকৃত চালের তালিকা করে তাদের জিম্মায় নিয়েছে।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব বলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অভিযোগ অনুযায়ী মামলাটি দুদুকের সিডিউল ভূক্ত। সে কারনে ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার দুপুরে আটককৃত দুজনকে টাঙ্গাইল দুদকের নিকট ন্যস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page