শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বেড়েই চলেছে সর্দি জ্বর,কাশি, ও মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা
/ ২৯ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত এক সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

স্থানীয়ভাবে চিকিৎসকদের চেম্বারে ও ক্রিনিক গুলোতে গিয়ে চিকিৎসাসেবা নিলেও আক্রান্ত রোগীদের মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিতে আগ্রহ কম।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানাযায়, অধিকাংশ বাড়িঘরেই সর্দি-কাশি, জ্বর ও মাথাব্যথার রোগী রয়েছেন। বাড়িঘরের একজন এসব রোগে আক্রান্ত হলে পর্যায়ক্রমে পুরো বাড়ির মানুষজন আক্রান্ত হচ্ছেন।ছনখোলা আমুয়াবাইদ মো. সেলিম মিয়া জানান, এলাকার বেশির ভাগ মানুষ সর্দি, কাশি আর জ্বরে আক্রান্ত হচ্ছে। উপজেলার গারোবাজার এলাকার স্কুল শিক্ষক সাজ্জাদুর রহমান বলেন, সম্প্রতি আমিসহ আমার স্ত্রী, বড় মেয়ে, ছোট ছেলে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে ছিলাম। সাগরদিঘী পপুলার ক্লিনিকের চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম বলেন, এখন আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষজন। সব বয়সীরাই এ রোগে আক্রান্ত হচ্ছেন। এগুলোতে আবার করোনার নমুনার শঙ্কা থেকে যায়। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার নমুনা দিলে ভালো। তবে আগত রোগীদের করোনার নমুনা পরীক্ষা করতে আগ্রহ কম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page