ঘাটাইলে নিখোঁজের দুইদিন পর কিশোরের লাশ উদ্ধার
ঘাটাইল প্রতিনিধি: :টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে প্রান্ত (১৯) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার উত্তরপাড়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে প্রান্ত নিখোঁজ হয়। তবে এ বিষয়ে থানায় অবহিত করেনি তার পরিবার। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করলে প্রান্তের পরিবার লাশটি শনাক্ত করে।এ বিষয়ে ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


