শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ৫৩৪০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
/ ৭১ Time View
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ১০:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপকারভোগী ৫ হাজার ৩৪০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৮’শ কৃষককে ২০ কেজি করে গমের বীজ ও ২০ কেজি সার, ২ হাজার ৫’শ কৃষককে ২ কেজি করে ভুট্টার বীজ ও ৩০ কেজি সার, ১ হাজার ৪’শ কৃষককে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি সার, ১’শ কৃষককে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও ২০ কেজি সার, ৪০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজের বীজ ও ২০ কেজি সার, ৩’শ কৃষককে ৫ কেজি করে আলুর বীজ ও ১৫ কেজি সার এবং ২’শ কৃষককে ৮ কেজি করে খেসারীর বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী, কৃষি সম্পসারণ অফিসার আশরাফুননেছা, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page