শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়ায় অংশ নিয়ে ৮ শিক্ষার্থী আহত
/ ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮, ৯:৪৩ অপরাহ্ন

 

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে শনিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়ায় অংশ নিয়ে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আট শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলো মনির,শিমুল,মিনহাজ,আমিনুল,সোহান,রিফাত,মিয়াদ ও সাইফ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পা ভেঙে গেছে।

জানাযায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দুর্যোগ প্রশমনে ভুমিকম্প ও অগ্নিকান্ড গণসচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করে। দুর্যোগপুর্ণ আবহাওয়ার মধ্যেও মহড়ায় ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র ও-ছাত্রী অংশ গ্রহন করে। মহড়া চলাকালে ফায়ার সার্ভিস কর্মীদের অসচেতনতার কারণে অর্ডিনারী ব্রাঞ্চ পাইপ ছুটে গিয়ে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পায়ে আঘাত করে। এতে তার পা ভেঙে যায়। এসময় ভয়ে ছাত্র-ছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করলে আরও সাত ছাত্র আহত হয়। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহড়া চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন, ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন বলেন, এটি নিছকই একটি দুর্ঘটনা। প্রশাসন ও আমরা আহত ছাত্রদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page