মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে ৪০২২ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
/ ১২৩ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭, ৯:০৭ পূর্বাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি প্রনোদনা ও পূর্ণবাসনের আওতায় ৪ হাজার ২২জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।বিতরণকৃত কৃষি উপকরনের মধ্যে রয়েছে ভুট্টা, , সরিষা, মাষকালাই, চীনা বাদাম, খেসারী কলাই, বোরা ধান, তিল ও বিটি বেগুন বীজ এবং বিভিন্ন ধরনের সার ।

ভূঞাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি মৌসুমে উপজেলায় কৃষি প্রনোদনা ও পূর্ণবাসনের আওতায় ৪ হাজার ২২জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।প্রনোদনা হিসেবে ২হাজার ৭২২জন কৃষকের মধ্যে ৯৫০ জন পেয়েছে ১ বিঘা করে জমির জন্য ২ কেজি ভূট্টা,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।৮৫০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১ কেজি সরিষা,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ।৫০০জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১০ কেজি মাষকালাই ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।১২০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১০ কেজি চীনা বাদাম ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।৩০০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১ কেজি তিল,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১০ গ্রাম বিটি বেগুন বীজ ,১৫ কেজি ডিএপি ও১৫ কেজি এমওপি সার। এছাড়া কৃষি পুনর্বাসনের আওতায় ১ হাজার৩০০জন কৃষকের মধ্যে ১০০ জন পেয়েছে ১ বিঘা করে জমির জন্য ২ কেজি ভূট্টা,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।৩০০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১ কেজি সরিষা,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ।১২০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ১৫ কেজি চীনা বাদাম ,৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ২৫০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ৮ কেজি খেসারী কলাই,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।৪৫০ জন কৃষক পেয়েছে ১বিঘা করে জমির জন্য ৫ কেজি বোরো ধান বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।পুনবৃাসনের প্রত্যেক কৃষককে ১০০ গ্রাম করে লাল শাকের বীজ,১০০ গ্রাম মুলা,১০০ গ্রাম পালং শাক ও ৫০ গ্রাম বারমাসি কুমড়া বীজ দেয়া হয়েছে।

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করার জন্য কৃষি প্রনোদনা ও বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষি পূর্ণবাসনের আওতায় মোট ৪ হাজার ২২জন কৃষককে বিভিন্ন ধরনের বীজ ও সার দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

3 responses to “ভূঞাপুরে ৪০২২ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ”

  1. কৃষি শুমারী ২০১৯ ভূঞাপুরে জমির সঠিক তথ্য আড়াল করছে কৃষকরা ভুঞাপুর লোকাল নিউজ says:

    […] ৪জন জোনাল অফিসার নিয়োগের মাধ্যমে কৃষি শুমারী শুরু হয় যা শেষ হবে ২০ জুন। এতে […]

  2. […] আগে গত (২১ জুলাই) রবিবার ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার উদ্দেশ্য […]

  3. […] ৫০ জন দু:স্থ ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে কৃষি উপকরণ বিতরণ করা […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page