শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনার চরে ভূট্টা মাড়াইয়ে ব্যস্ত চরাঞ্চলের কৃষক
/ ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

ইব্রাহীম ভূইয়া: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা তীরবর্তি গোবিন্দাসী, গাবসারা ও অর্জুনা ইউনিয়নে রোদ্রপ্রখর যমুনা নদীর নির্লিপ্ত প্রবাহ বিরাজ করছে। শুষ্ক মওসুমে যমুনার বুকে জেগে উঠা ওই বিস্তীর্ণ বালুচরে এখন ভূট্টা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চরের কৃষকরা।তাঁদের চোখে, মুখে কেবল তৃপ্তির হাঁসি।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, তপ্ত রোদের মধ্যেও কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কেউ ক্ষেতে ভূট্রার ছড়া সংগ্রহ করছেন কেউ আবার মরা পাতা পরিস্কার করছেন। নতুন ফসল ঘরে তোলার নেশায় কৃষকের যেন দম ফেলার সময় নেই।

ভূঞাপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই হাজার হেক্টর। আবাদ হয়েছে দুই হাজার ১৫২ হেক্টর জমিতে। ভূট্টা উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০.৪৪৪ মেট্রিক টন। ভ‚ট্টার দাম আশানুরূপ, ফলনও বেশি হয়। এ কারণে যমুনার চরে কৃষকেরা ভূট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন। ভ‚ট্টা চাষে খরচ কম ফলনও হয়। ২ থেকে ৩ বার সেঁচ দিলেই হয়। ভূট্টা আহরণের পর বাকি অংশ পশু খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।আর এ জন্য বেশি আগ্রহ করে ভূট্টা চাষ করেন চরাঞ্চলের কৃষকরা।কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর যাবৎ উপজেলার চরাঞ্চলে ভূট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প খরচে বেশি ফসল পাওয়ায় ভূট্টা চরাঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। তবে ভূট্টা মাড়াইয়ের আধুনিক পদ্ধতি না জানায় লাভের অংশ অনেকটা কমে যায়। এখানকার উৎপাদিত ফসল জেলার চাহিদা পূরণ করে চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে।

চন্ডিপুর গ্রামের কৃষক আব্দুল লতিফ। তিনি ভূট্টাসহ বিভিন্ন সাথী ফসল চাষ করে থাকেন। সফল চাষী হিসেবে তিনি জাতীয়ভাবে শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেয়েছেন। তিনি বলেন, “আমি এবার ১৬ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। প্রতি বিঘায় ৩০-৩৫ মন করে ভূট্টা উৎপাদন হয়। প্রতি মণ ভূট্টার মওসুম বাজার দর ৮’শ থেকে ৯’শ টাকা। এ হিসেবে প্রতি বিঘায় লাভ হয় ১৮-২০ হাজার টাকা। তিনি সঠিক সময়ে সার, বীজ, প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের দাবি জানান।”

ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির বলেন, “চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় কৃষি সেবা প্রদান ব্যহত হয়।তবে এবছর ভূট্টার ফলন ভাল হয়েছে। কৃষি বিভাগ চরাঞ্চলের কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং আধুনিক মাড়াই পদ্ধতি দিয়ে সহযোগিতা করলে ভূট্টা চাষে আরো বিপ্লব ঘটবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page