মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টানা ২ সপ্তাহ করোনায় মৃত্যু নেই, কমেছে শনাক্তও
/ ৭৯ Time View
Update : শনিবার, ৭ মে, ২০২২, ৮:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে টানা ২ সপ্তাহ করোনায় মৃত্যু নেই, কমেছে শনাক্তও । ৬ মে সকাল ৮টা থেকে ৭ মে সকাল ৮টা পর্যন্ত করোনায় কেউ মারা যাননি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ১৭ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২১৭ জন ।মোট এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৬০৫ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৪ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন মোট ৪৭ কোটি ১১ লাখ ২৪ হাজার ২৭৬ জন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page