শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে”দৈনিক মজলুমের কন্ঠ” পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
/ ৫৩ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত “দৈনিক মজলুমের কন্ঠ” পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন “দৈনিক মজলুমের কন্ঠ” ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টু।

অনুষ্ঠানে ‘দৈনিক মজলুমের কন্ঠ’ উপজেলা প্রতিনিধি মোঃ আতোয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আখতার হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।

বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খাঁন, সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হজরত আলী, ভূঞাপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, যুগ্ন সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, সাংবাদিক আব্দুর রশিদ সেখ, আসাদুল খান, সানোয়ার হোসেন, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহিম মিয়া, রফিকুল ইসলাম রবি, আরিফুজ্জামান তপু, খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page