শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে
/ ৯০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া সহ বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকির দেয়া সেই পরিবার কল্যাণ পরিদর্শিকাকে বদলির করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা টাঙ্গাইল এর উপপরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানমের এক স্বাক্ষরিত আদেশনামায় এ আদেশ দেয়া হয়। আদেশে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার  গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ফরিদাকে বদলি করে জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া সহ বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকির দিয়েছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা । গত (১৮ আগস্ট) মঙ্গলবার  উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।  ভিডিওটি সাথে সাথে সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সোশাল মিডিয়ার ব্যাপক ভাইরাল হয়ে যায়।
পরে বিষয়টি নজরে এলে সংশ্লিষ্ট দপ্তর থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম ও উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া আক্তারকে তদন্তের দায়িত্ব দেন। এর পেক্ষিতে  গত ২৩ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এমে পুরো বিষয়টি তদন্ত করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টের  প্রেক্ষিতে (২ সেপ্টেম্বর) পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বদলির আদেশ দেয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page