শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
অবশেষে ভেঙে দিয়েছে ভূঞাপুর পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
/ ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে অবস্থিত পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় অবশেষে ভেঙে দিয়েছে যৌথবাহিনী। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর কিছুদিন চালু থাকলেও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দ্রুত কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আখড়ায় পরিণত হয়। এ নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন।
এ অভিযানে যৌথবাহিনীর সদস্যরা বিদ্যালয় ভবনটি গুড়িয়ে দেন। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা জানান, তারা বহুদিনের দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন এবং ভবিষ্যতে এ জায়গাটি জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্টট মোঃ রাজিব হোসেন জানান, অবৈধ স্হাপনা ও মাদকসেবিদের আখড়া গুড়িয়ে দেয়া হয়েছে, এই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্বে শিক্ষক নেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে, এ ছাড়া এই বিদ্যালয়ে কোন ছাত্র ছাত্রী নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page