মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ভূঞাপুরে আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
/ ১৬১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু,
সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহির উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সরকার, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, মোঃ তসলিমুল ইসলাম রিপন, বিএনপি নেতা আলমগীর হোসেন মন্ডল,যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা,
ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আগে দোয়া পরিচালনা করেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক আলহাজ্ব শহিদুল ইসলাম।
এসময় এমপি ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সকলের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page