শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কারাগারে বেগম জিয়ার চিকিৎসা হয়নি: সালাম পিন্টু
/ ১৭৫ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: কারাগারেবিএনপির  চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়া চিকিৎসা  হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল। যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অনেক অন্যায়-অত্যাচার-দুর্যোগ সহ্য করেছেন। তারপরও দেশ ছেড়ে যাননি। একজনের লকারে ৮৩২ ভরি স্বর্ণ থাকে আর বেগম খালেদা জিয়ার নিজস্ব কোন বাড়ি নেই।সালাম পিন্টু বলেন, একটি সরকারের পতনের পর প্রধানমন্ত্রী থেকে গ্রামের কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। গ্রামের কর্মীরাও আজ বাড়িতে থাকতে পারে না। তাদের মনের মধ্যে জানা আছে কি পরিমাণ অন্যায় তারা করেছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করে এ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তিনি বলেন, আমাদের সন্তানদের ধ্বংস করার জন্য নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। যুব সমাজের হাতে-ছাত্র সমাজের হাতে ফেনসিডিল তুলে দেয়া হয়েছে। আজ দোকানে দোকানে মাদক পাওয়া যায়। তারা ভেবেছিল মধ্যবিত্তদের শেষ করতে পারলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেষ করা যাবে। এদেশে হিন্দু-মুসলমান যারাই বসবাস করি সবাই ভাই ভাই। এ দেশটা আমাদের সকলের। শেষে চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান সালাম পিন্টু।সমাবেশে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম, বিশেষ বক্তা ছিলেন আব্দুস সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়াত বিনতে সালাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page