মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কালিহাতিতে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২ জন
/ ১০৪ Time View
Update : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের কালিহাতিতে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের ছোটবটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

নিহতরা হলেন, অটোভ্যানটির চালক আব্দুস সাত্তার, তিনি উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মন্ডলের ছেলে। অপরজন উপজেলার কুশাবেনু এলাকার আব্দুল হকের ছেলে মো. মোমিন ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় যমুনার পাড় থেকে হাতিয়াগামী অটোভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে বাসটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page