মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কা‌লিহাতী‌ উপজেলার হা‌তিয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত-২
/ ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৫:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলার হা‌তিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের হা‌তিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, পাবনার সা‌থিয়া উপজেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩) ও একই উপজেলার কা‌শিনাথপুর গ্রামের চঞ্চল সিকদা‌রের ছেলে সাগর (৩৫)।স্থানীয়রা জানান, বুধবার রা‌তে সজীব ও সাগর প্রাই‌ভেটকারযো‌গে পাবনা যাওয়ার পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত একটি বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এ সময় তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়কের পাশে পড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধারের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন।ইনচার্জ ফজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজন‌দের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page