শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতী শিক্ষা অফিসে আগুন ১০লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি
/ ৪৩ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ১০:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন লেগে ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর ৫ টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, আমার বাসা দক্ষিণ বেতডোবা হওয়ায় প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে যাওয়ার সময় অফিসের দোতলায় আগুনের কালো ধোয়া দেখতে পাই এবং সাথে সাথে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত অফিসে এসে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পারলাম বৈদ্যুতিক শর্ট সার্কিটে শিক্ষা অফিসের দোতলায় মাঝখানের রুমে আগুন লেগেছে। সেই রুমে থাকা ১টি প্রিন্টার, ৩টি টেবিল, ৮টি চেয়ার, ১টি দরজা, ২টি জানালা, ৫টি আলমাড়ী, ৩টি তাক ও ২টি ফ্যানসহ ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বই আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, সার্ভিস বইয়ের যে ক্ষতি এটা অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না। এটা অকল্পনীয় ক্ষতি এজন্য আমাদের অমানবিক-অমানুষিক কষ্ট হবে এবং এটা পূনরায় লেখার জন্য অনেক খরচ হয়ে যাবে। আমরা শিক্ষকদের বলেছি নীতিমালা ও বিধি মোতাবেক এই সার্ভিস বই গুলো লেখার ব্যবস্থা করবো।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভোর ৬ টার দিকে আগুন লাগার সংবাদ পাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে এবং আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ও আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page