শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেললাইনে কর্তব্যরত আনসার সদস্য নিহত
/ ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেললাইনে কর্তব্যরত রূপচান নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।

নিহত রূপচান (৫০) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার( ১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কালিহাতীর চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

রূপচানের সহকর্মীরা জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হয় রূপচান। ডিউটি এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ার পর তার বাড়িতে খবর নিলেও তাকে পাওয়া যায়নি। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যর মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারেন রূপচান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page