মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
কালিহাতীতে দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু জবাই দুই কসাইকে ১ বছরের কারাদন্ড
/ ৭৯ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বিক্রির উদ্দেশ্যে দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু জবাই করার দায়ে দুই কসাইকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে উপজেলার বল্লা মধ্যপাড়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নি এলাকায় রাস্তার মাঝখানে একটি দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু করটিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে জবাই করলে এলাকাবাসী প্রশাসনকে জানালে হাতে নাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদেরকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page