শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে পুকুরে গোসল করতে নেমে খালা-ভাগ্নির মৃত্যু
/ ৬৩ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে গোসল করতে নেমে খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।তারা হলেন-ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে জান্নাতী (১১) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম আক্তার জীম (৮)। জান্নাতি ও জীম সম্পর্কে খালা-ভাগ্নি।জীমের মামা জাকারিয়া বলেন, জান্নাতি ও জীম সকালে বাড়ির পাশে খেলাধুলা শেষে গোসল করার জন্য পুকুরে নেমেছিল। পরে সেখানে তারা পানিতে ডুবে যায়। এসময় তাদের পুকুরে ডুবে যাওয়ার খবর দেয় আরেক শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের পানিতে নেমে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বলেন, পুকুর থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মরদেহের সুরতাহাল শেষে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খরব পেয়েছি। দুই শিশুর মরদেহ ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page