কালিহাতীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে সল্লা নামক স্থানে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে।

সোমবার(৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত হয়েছে। নিহত পিকআপ ভ্যান চালক আব্দুল জলিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের শফিউল শেখের ছেলে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই আব্দুল হামিদ জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক জলিল নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


