শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক সহ নিহত ৩
/ ৫৩ Time View
Update : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ১২:৪৯ অপরাহ্ন

আঃ রশিদ তালুকদার : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে শুক্রবার(৯ নভেম্বর) সকালে দ্রুতগামী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। যাত্রী দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি সিএনজি চালিত অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হয়। সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page