শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কোরবানির মহিষের তাণ্ডব দুই দিনে দুই উপজেলায় আহত ১৪
/ ৬০ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ৩:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামে কোরবানির মহিষ জবাইয়ের জন্য প্রস্তুতের সময় লাফিয়ে উঠে দুই দিনে ঘাটাইল ভূঞাপুর উপজেলার ১৪ জনকে আহত করেছে। পরে মহিষটিকে নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলিও ছুড়ে ভূঞাপুর থানা পুলিশ। তবে পুলিশের ছোড়া গুলি লাগেনি মহিষের গায়ে।সোমবার (১২ আগস্ট) ঈদের দিন সকাল ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের আরিফুল সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে যুগিহাটি গ্রামের আরিফুল সরকারের বাড়িতে একটি মহিষ কয়েকজন মিলে কোরবানি দেওয়ার জন্য কিনেছিলেন। কোরবানি দেওয়ার সময় মহিষটি হঠাৎ লাফিয়ে উঠে। পরে সেখানে থাকা একই পরিবারের পাঁচজনসহ মোট ১৪ জনকে আহত করে মহিষটি। ঘাটাইলের সিমান্তবর্তী ভূঞাপুর উপজেলার কাগমারিপাড়া এলাকায় চলে যায়। পরে ভূঞাপুর থানা পুলিশ মহিষটিকে লক্ষ করে গুলি ছুড়লে সেটি মহিষের গায়ে লাগেনি।ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধূরী জানান, ভূঞাপুর উপজেলার ইউএনও ঝোটন চন্দের নির্দেশে ক্ষিপ্ত ঐ মহিষটিকে লক্ষ করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে মহিষটি সরে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।


মহিষটিকে দেখতে আশপাশের হাজারও উৎসুক মানুষ চলে আসে। এতে পুনরায় ফায়ার করা সম্ভব হয়নি মানুষের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে। মহিষটি বর্তমানে ভূঞাপুর উপজেলার নিকলা বিলে অবস্থান করছে।আরিফুল জানান, কোরবানীর জন্য সখিপুর উপজেলার কাইতলা হাট থেকে ১ লক্ষ ৪৭ হাজার টাকা দিয়ে এই মহিষটি ক্রয় করেছিলেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page