শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গুডনেইবারস ঘাটাইল সিডিপির উদ্যোগে গুড বাজার উদ্বোধন
/ ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৯:৪৬ পূর্বাহ্ন

ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলের আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে অসহায়দের মধ্যে “গুড বাজার জিএনবি” এর উদ্বোধন করা হয়।

সোমবার (২৭ জুলাই) গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গনে গুড বাজারের মাধ্যমে ৭২৯ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে কুপনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা ও বস্ত্র বিতরন করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম ফিতা কেটে গুড বাজারের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গুডনেইবারস ঘাটাইল সিডিপির সিনিয়র অফিসার প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার,মেডিক্যাল অফিসার ডা.শুভ বসাক,আইজি অফিসার মাহমুদুল হাসান,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন
সহ সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
বিতরনকৃত পণ্য দ্রব্য ছিল- চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবণ, এন্টিসেপ্টিক সাবান, দুধ, চিনি, সেমাই, শাড়ি,লুঙ্গি, টিশার্ট, বাচ্চাদের খেলনা, জিংক ও সিভিট ট্যাবলেট ইত্যাদি।
সরজমিনে ঘুরে দেখা যায়, মাঠের বিভিন্ন জায়গায় তিনটি স্টল বসে এবং কুপন অনুযায়ী সুবিধাভোগীরা তাদের পছন্দের জিনিসপত্র বুঝে নিচ্ছেন৷
আয়োজক সূত্রে জানা যায়, এই গুড বাজারের কার্যক্রম আগামী ২৯শে জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। বর্তমান এই (কোভিড-১৯) করোনা থেকে রক্ষা পেতে কিভাবে নিজের পরিবার প্রতিবেশী ও দেশকে রক্ষা করা সে বিষয়ে বক্তরা উপস্থিত সকলকে অবগত করেন। করোনা থেকে রক্ষা পেতে হলে সামাজিক দুরত্ব, ঘন ঘন সবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করতে হবে। করোনা মহামারী সময়ে কর্মহীন ও অসহায় মানুষের পাশে থাকার জন্য গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ইমারজেন্সি রেসপন্স ফর কভিট-১৯ টিমের এমন সুন্দর উদ্যোগ গ্রহনের ধন্যবাদ জানান আগত অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page