শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার কমিটি ঘোষণা সভাপতি শিহাব-সম্পাদক লতিফ
/ ৩৪ Time View
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

ঘাটাইল ,প্রতিনিধি:
“গণমাধ্যম কর্মীদের মানবিক কল্যাণের পথ হোক অমলিন” এই শ্লোগান নিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মাজহারুল ইসলাম শিহাব

এ উপলক্ষে ঘাটাইল প্রেসক্লাবে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন,ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক অধীর চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক,সাংবাদিক গবেষক জুলফিকার হায়দার,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান। ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাজহরুল ইসলাম শিহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা কৃষকলীগের সাধালণ সম্পাদক সোয়েব রানা,ম্যাগাজিন ঝিনাই সম্পাদক মো: নজরুল ইসলাম চান,ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল প্রমুখ।

আব্দুল লতিফ


ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক জুলফিকার হায়দার বলেন,সাংবাদিকদের জন্য কল্যাণ সংস্থা একটি সময়োপযোগী উদ্যোগ। গণমাধ্যম কর্মীদের আপদে বিপদে পাশে থাকার লক্ষ্যে ঘাটাইল সাংবাদিক সংস্থা এগিয়ে চলুক এই প্রত্যাশাসহ নিজেকে সারা জীবন এই সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অধ্যাপক অধীর চন্দ্র সাহা বলেন,গণমাধ্যম কর্মীদের কল্যাণে নিয়োজিত ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা প্রশংসার দাবি রাখে। আগামী দিনে এই সংস্থা ঘাটাইলের সাংবাদিকদের মানববিক কল্যাণে অগ্রনী ভূমিকা রাখবে।
সভার দ্বিতীয় পর্বে মাজহারুল ইসলাম শিহাবকে ( সম্পাদক সত্যনুসন্ধান) পূনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে পুনরায় (এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ) সাধারন সম্পাদক করে ২০২২-২৪ সালের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যসদস্যরা হল, সহ-সভাপতি মো: হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল),যুগ্ম সম্পাদক মো: আল-আমীন রহমান (দৈনিক সময়ের আলো), সাংগঠনিক সম্পাদক বিধান রায় (দৈনিক ভোরের ডাক),অর্থ-সম্পাদক মো: রকিবুল হাসান (দৈনিক প্রাণের বাংলাদেশ), প্রচার ও দপ্তর সম্পাক মো: রফিকুল ইসলাম (দৈনিক ঢাকা), ক্রীড়া,সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মো: আল আমীন হোসেন বিপ্লব (দৈনিক ভোরের পাতা), কার্যকরী সদস্যরা হলেন, খান ফজলুর রহমান (দৈনিক যুগান্তর),নটো কিশোর আদিত্য (দৈনিক প্রথম কথা),নজরুল ইসলাম চান (স্থানীয় ম্যাগাজিন ঝিনাই) ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page