ঘাটাইলে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
ঘাটাইাল প্রতিনিধি:
ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ ফেব্রুয়ারি দিবস পালিত হয়। এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।

রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও শহীদের আতœার প্রতি মাগফেরাত কামনা, শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াছমিন, পৌর মেয়র শহীদুজ্জামান খান, সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, সাবেক ডেপুটি এ্যার্টোনি জেনারেল শহীদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


